আগামী জাতীয় নির্বাচন ঘিরে ফেসবুকে শুরু হয়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা। নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে তুমুল বিতর্ক।
গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দেয়। এর মধ্যে অন্যতম ছিল নভেম্বর মাসে একটি গণভোট আয়োজনের প্রস্তাব। দলটির দাবি, এ গণভোট আগামী জাতীয় নির্বাচনকে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য করবে।
তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এর বিরোধিতা করেছেন। তারা ফেসবুকে ‘না’ লিখে পোস্ট দিয়ে গণভোটের বিপক্ষে অবস্থান জানাচ্ছেন। বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও তার ফেসবুক পোস্টে ‘না’ লিখে প্রচারণায় অংশ নিয়েছেন।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়ে তাদের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ পোস্ট দিয়েছে।
এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘জুলাই সনদ বাস্তবায়নের উপায়’ শীর্ষক সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় কমিশনটি।
কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, সংবিধানবিরোধী নয় এমন প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নে সরকারি অধ্যাদেশ জারি করা যেতে পারে। তিনি আরও বলেন, সংবিধানসংক্রান্ত ৪৮টি বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
নিউজ ডেস্ক
প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান
সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত
ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন
ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা ও কূটনীতি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ মির্জা ফখরুলের
গণভোট ইস্যুতে ফেসবুকে ‘হ্যাঁ-না’ বিতর্কে মুখর রাজনীতি
স্টাফ রিপোর্টার-
আগামী জাতীয় নির্বাচন ঘিরে ফেসবুকে শুরু হয়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা। নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে তুমুল বিতর্ক।
গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দেয়। এর মধ্যে অন্যতম ছিল নভেম্বর মাসে একটি গণভোট আয়োজনের প্রস্তাব। দলটির দাবি, এ গণভোট আগামী জাতীয় নির্বাচনকে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য করবে।
তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এর বিরোধিতা করেছেন। তারা ফেসবুকে ‘না’ লিখে পোস্ট দিয়ে গণভোটের বিপক্ষে অবস্থান জানাচ্ছেন। বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও তার ফেসবুক পোস্টে ‘না’ লিখে প্রচারণায় অংশ নিয়েছেন।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়ে তাদের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ পোস্ট দিয়েছে।
এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘জুলাই সনদ বাস্তবায়নের উপায়’ শীর্ষক সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় কমিশনটি।
কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, সংবিধানবিরোধী নয় এমন প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নে সরকারি অধ্যাদেশ জারি করা যেতে পারে। তিনি আরও বলেন, সংবিধানসংক্রান্ত ৪৮টি বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
মন্তব্য করুন
শিরোনাম
হাজী মনুমিয়া জামে মসজিদের নবগঠিত কমিটির ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন
নির্বাচন নিরপেক্ষতা ও সমান আচরণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়
পবিত্র জুম্মা: ঈমান নবায়ন, ক্ষমা ও বরকতের শ্রেষ্ঠ দিন
বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড