বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বেলা এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ প্রকল্পের উদ্দেশ্য নাগরিকদের পরিবেশসংশ্লিষ্ট অধিকার সংরক্ষণ করা, পরিবেশগত ন্যায়বিচার ইস্যুতে সচেতনতা বৃদ্ধি, নেটওয়ার্ক শক্তিশালী করা ও সম্মতি বাড়ানো। পাশাপাশি প্রগতিশীল, ন্যায্য, কার্যকর বৈশ্বিক আইনি আদেশে আবদান রাখা।
মারিয়া স্ট্রিডসম্যান বলেন, বেলার সঙ্গে সহযোগিতা করতে পারাটা বাংলাদেশের পরিবেশগত টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে সুযোগের দরজা খুলে দেয়। ভূমি, বন, পানি, বাতাস, জীববৈচিত্র্যসহ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি আইনি সহায়ক শক্তি হিসেবে বেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিউজ ডেস্ক
প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান
সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত
ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন
ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা ও কূটনীতি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ মির্জা ফখরুলের
বেলাকে চার বছর মেয়াদি এক প্রকল্প অনুদান দেবে সুইডেন
সুইডেন দূতাবাস ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসে সম্প্রতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। ‘ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস অ্যান্ড প্রমোটিং জাস্টিস’ নামের চার বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তিটি করা হয়েছে।
সুইডেনের পক্ষে দূতাবাসের উন্নয়ন সহযোগিতাপ্রধান মারিয়া স্ট্রিডসম্যান এবং বেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা রিজওয়ানা হাসান চুক্তিতে স্বাক্ষর করেছেন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বেলা এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ প্রকল্পের উদ্দেশ্য নাগরিকদের পরিবেশসংশ্লিষ্ট অধিকার সংরক্ষণ করা, পরিবেশগত ন্যায়বিচার ইস্যুতে সচেতনতা বৃদ্ধি, নেটওয়ার্ক শক্তিশালী করা ও সম্মতি বাড়ানো। পাশাপাশি প্রগতিশীল, ন্যায্য, কার্যকর বৈশ্বিক আইনি আদেশে আবদান রাখা।
মারিয়া স্ট্রিডসম্যান বলেন, বেলার সঙ্গে সহযোগিতা করতে পারাটা বাংলাদেশের পরিবেশগত টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে সুযোগের দরজা খুলে দেয়। ভূমি, বন, পানি, বাতাস, জীববৈচিত্র্যসহ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি আইনি সহায়ক শক্তি হিসেবে বেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ুবিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ-ব্যাকস্ট্রম।
মন্তব্য করুন
শিরোনাম
হাজী মনুমিয়া জামে মসজিদের নবগঠিত কমিটির ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন
নির্বাচন নিরপেক্ষতা ও সমান আচরণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়
পবিত্র জুম্মা: ঈমান নবায়ন, ক্ষমা ও বরকতের শ্রেষ্ঠ দিন
বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড
প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান